সারাদেশ

গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই চালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরিনদীতে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেষ রাতে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বিকল ট্রাকটি মেরামতের কাজ করছিলেন দুই ট্রাকচালক ও একজন হেলপার। এ সময় বরিশালগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা দুই চালক ও একজন হেলপার মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এসব মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার করা তিন মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাদের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা