বাণিজ্য

পেঁয়াজের দাম কমলো!

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি বন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি বাড়ায় ও ডলারের দাম কমতে শুরু করায় কমে যাচ্ছে পেঁয়াজের দাম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে কেজিপ্রতি পেঁয়াজের দাম। প্রকার ভেদে ৩০ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে।

হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, দুইদিন আগে ৩০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ নিয়েছিলাম। আজ ২৪ টাকা কেজি দরে কিনলাম। আর একটু দাম কমলে ভাল হতো।

হিলি বাজারে পেঁয়াজের পাইকারি এক ব্যবসায়ী বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে তবে বেচাবিক্রি বর্তমানে অনেক কম। এছাড়াও ডলারের দাম কমের দিকে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন: গাছে পানি দেওয়া নিষিদ্ধ!

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। ডলারের মূল্য কমতে শুরু করেছে, আশা করি ২০ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা