ছবি: সংগৃহীত
বাণিজ্য

এখনো কার্যকর হয়নি নির্ধারিত দাম 

নিজস্ব প্রতিবেদক: আলু, পেঁয়াজ ও ডিমের দাম সরকার কতৃক নির্ধারিত হওয়ার ৪০ দিন পরেও বাজারে তা কার্যকর হয়নি, বরং আগের চেয়ে বেড়েছে।

আরও পড়ুন: রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

বাজারের তথ্য অনুযায়ী, দাম বেঁধে দেওয়ার সময় বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৭০-৮০ টাকার মধ্যে, যা এখন বিক্রি হচ্ছে ৮৫-১০০ টাকা পর্যন্ত। প্রতি হালি ডিমের দাম ৫০-৫৩ টাকার মধ্যে ছিল, যা এখন বাজার ভেদে ৫২-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেবল আলুর দাম ঐ সময়ের ব্যবধানে বাড়েনি, এখনো স্থিতিশীল আছে। গত ১৪ সেপ্টেম্বর দাম নির্ধারণের সময় আলুর দাম ছিল ৪৫- ৫০ টাকা, এখনো তাই আছে।

আরও পড়ুন: রামপালে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারে নির্ধারিত দাম কার্যকর করতে অভিযান চালাচ্ছে। তবে তাতে কোনো কাজ হচ্ছে না, বরং সরবরাহের ঘাটতি তৈরির অভিযোগ উঠছে।

এদিকে সরকার ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দিলেও তা এখনো দেশে আসেনি। গত সপ্তাহের মধ্যে ডিম আসবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানালেও আমদানিকারকরা বলেন, পূজার আগে আর সম্ভব নয়। ভারত ও বাংলাদেশের স্থলবন্দর পূজার ছুটিতে বন্ধ রয়েছে।

সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, আলু কিনতে ক্রেতাদের দিতে হচ্ছে কেজি প্রতি ৪৫-৫০ টাকা, যদিও নির্ধারিত দর ৩৫-৩৬ টাকা।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

দেশি পেঁয়াজের নির্ধারিত দাম ৬৪-৬৫ টাকা, বিক্রি হচ্ছে ৮৫-১০০ টাকা কেজি। ডিমের দাম কোথাও প্রতি হালি ৫০ টাকা, আবার কোথাও ৫৫ টাকা দরে বিক্রি হয়। যেখানে সরকার নির্ধারিত দাম ৪৮ টাকা।

রামপুরা বাজারে মুদি ব্যবসায়ী আবু হোসেন জানান, দাম বেঁধে দেওয়ার কোনো প্রভাব পড়েনি। আগের মতোই আছে। বরং কিছুটা বাড়তি। ডিমের দাম কমে আবার বেড়ে গেছে। আমরা পাইকারি বাজার থেকে কমে কিনতে পারছি না। তাই খুচরায়ও দাম কমেনি।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য, কৃষি ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা