আন্তর্জাতিক

গাছে পানি দেওয়া নিষিদ্ধ!

সান নিউজ ডেস্ক: ইউরোপের বেশিরভাগ দেশের মতো অভূতপূর্ব খরায় পুড়ছে পর্তুগাল। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪৩টি পৌরসভায় বৃহত্তম ভোক্তাদের জন্য পানির দাম বাড়াতে এবং রাস্তা ধোয়া ও গাছে পানি দেওয়া বন্ধ করতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

পর্তুগালের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (আইপিএমএ) জানিয়েছে, কয়েক মাস ধরে দেশটির গোটা মূল ভূখণ্ডে তীব্র খরা চলছে।

পর্তুগিজ পরিবেশমন্ত্রী দুয়ার্তে কর্ডেইরো বুধবার (২৪ আগস্ট) বলেছেন, মূল ভূখণ্ডের ৬১টি বাঁধের মধ্যে ১০টির অবস্থা সংকটজনক। এসব বাঁধে ধারণক্ষমতার ২০ শতাংশ নিচে নেমে গেছে পানির পরিমাণ।

প্রায় শুকিয়ে যাওয়া এসব বাঁধ থেকে পর্তুগালের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের ৪০টি এবং পর্যটননির্ভর আলগারভের তিনটি পৌরসভায় পানি সরবরাহ করা হয়। কর্ডেইরো বলেছেন, যদিও সারা দেশের জলাধারে দুই বছরের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পানি রয়েছে, তবে সংকটজনক অবস্থায় থাকা ১০টিতে এক বছরের পানিও নেই।

পর্তুগালে মোট ২৭৮টি পৌরসভা রয়েছে এবং জনগণের কাছে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের।

পর্তুগিজ পরিবেশমন্ত্রী জানান, বেশি ক্ষতিগ্রস্ত ৪৩টি পৌরসভায় খরার সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে বৃহত্তম গ্রাহকদের জন্য পানির দাম বাড়ানোর সুপারিশ করেছে সরকার। মাসে ১৫ ঘনমিটারের বেশি পানি ব্যবহার করে, এমন পরিবার ও সংস্থাগুলোর জন্যই বাড়বে পানির দাম। পর্তুগালে প্রতিটি পরিবার মাসে গড়ে ১০ ঘনমিটার পানি ব্যবহার করে।

আরও পড়ুন: রাশিয়া থেকে এলো তেলের নমুনা

তিনি আরও বলেন, তাদের অবশ্যই সাময়িকভাবে পানির অনাবশ্যক ব্যবহার বন্ধ করতে হবে, যেমন- রাস্তা ধোয়া, পার্ক বা বাগানের গাছে, ফোয়ারা ও সুইমিং পুলে পানি দেওয়া ইত্যাদি।

কর্ডেইরো বলেন, সরকারের পক্ষ থেকে সুপারিশের চেয়ে শক্ত ব্যবস্থা গ্রহণের আইনি সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত এর প্রয়োজন হচ্ছে না।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ছয়টি বাঁধে বিদ্যুৎ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল পর্তুগিজ সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা