সারাদেশ

কমেছে মসলার দাম

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমতে শুরু করেছে দিনাজপুরের হিলি বন্দর বাজারে মসলার দাম। ভারত থেকে সব ধরনের মসলার আমদানি স্বাভাবিক থাকায় কমেছে মসলার দাম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলছেন পুতিন

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, ১৮০০ টাকার সাদা ফল এখন বিক্রি হচ্ছে ১৬০০ থেকে সাড়ে ১৬০০ টাকা কেজি দরে। ৪০০ টাকার জিরা বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকা কেজি দরে। সাড়ে ৪০০ টাকার দার্চিনি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজি। এছাড়াও এ্যালাচসহ অন্যান্য মসলার দাম রয়েছে স্বাভাবিক।

জানা যায়, গত রমজান মাসে প্রায় মসলার দাম ছিলো বেশি। সাদা ফলের কেজি ছিলো ৩০০০ থেকে সাড়ে ৩০০০ টাকা। ভারতে এসব মসলার ফলন ভালো হওয়ায় এবং আমদানি স্বাভাবিক থাকায় তা কমে বর্তমান ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে নেমেছে। অন্যান্য মসলাগুলোর দামও কমের দিকে। ব্যবসায়ীদের ধারণা ঈদের আগে মসলার দাম আরও কমে যাবে।

হিলি বাজারে মসলা এক ব্যবসায়ী বলেন, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হিলি বাজারে লোকজন মসলা কিনতে আসছেন। মসলার মধ্যে গুরুত্বপূর্ণ সাদা ফলের দাম অনেকটা কমে গেছে। ২৫ দিন আগে এই ফলের কেজি ছিলো ১৮০০ টাকা। তা এখন বিক্রি করছি ১৬০০ থেকে সাড়ে ১৬০০ টাকা কেজি। আবার তিন মাস আগেও এই সাদা ফলের কেজি ছিলো ৩০০০ থেকে সাড়ে ৩০০০ টাকা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হিলি বন্দরে মসলা আমদানি হচ্ছে। বর্তমান আমদানি স্বাভাবিক থাকায় আশা করছি ঈদের আগে মসলার দাম আরও কমে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা