ছবি-সংগৃহীত
রাজনীতি

ভাঙ্গার জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক : জনসভা দুপুরে তবে সকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করতে ফরিদপুরের পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা কাল

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ভাঙ্গা উপজেলা সেজে উঠেছে নতুন রূপে। ভাঙ্গা রেলওয়ে স্টেশন ও জংশন এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন।

প্রধানমন্ত্রীর সফরসূচি সূত্রে জানা যায়, গণভবন থেকে সকাল ১০টায় সড়কপথে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন : বিএনপির আলটিমেটাম হাস্যকর

বেলা ১১টা-দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন। পরে সেখান থেকে তিনি ট্রেনে করে পদ্মা সেতু দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন।

সেখানে থেকে দুপুর ২টা-বিকেল ৪ টা পর্যন্ত ভাঙ্গার স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাবেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান জানান, প্রধানমন্ত্রীর ফরিদপুর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আপস হয়ে গেছে

তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাথে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে পুরো ভাঙ্গাকে ঢেকে দেওয়া হয়েছে।

বাহিনীর পোশাকের পাশাপাশি সাদা পোষাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থা ভাঙ্গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা