ছবি: সংগৃহীত
সারাদেশ

উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ

শরীয়তপুর প্রতিনিধি : জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। যান চলাচলের প্রথম দিনে উৎসব আর স্বস্তির যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়ায় প্রায় শতাধিক যানবাহন। সকাল ৬টায় যান চলাচল চালুর কথা থাকলেও উৎসুক চালকদের আগ্রহে ৫টা ৪০ মিনিটেই টোল দেওয়া শুরু হয়।

আরও পড়ুন: পদ্মা সেতুর উভয় প্রান্তে যানজট

রোববার (২৬ জুন) সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা গিয়ে এমন চিত্রই দেখা যায়।

বাসচালক মো. সৈকত বলেন, ‘প্রথমবার পদ্মা সেতুতে গাড়ি নিয়ে যাচ্ছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ফেরির জন্য আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতাম। কয়েক ঘণ্টা লাগতো ওপারে যাইতে। আজ মাত্র কয়েক মিনিটেই চলে যাবো। পুরা ঈদ ঈদ লাগছে।’

আরও পড়ুন: পদ্মা সেতুতে যান চলাচল শুরু

এক বাসযাত্রী বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিতে যাচ্ছি। প্রথম দিনেই আমি পাড়ি দিতে পারছি এইটা ইতিহাস হয়ে থাকবে আমার জীবনে।’ পরিবার নিয়ে ওপারে যাচ্ছেন অনেকে।

এক শিশু জানায়, বাবা-মায়ের সঙ্গে প্রথম পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। খুব ভালো লাগছে।

রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এ সেতুর দ্বার।

আরও পড়ুন: করোনামুক্ত বেইজিং

এর আগে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়ক পথের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা