সারাদেশ

প্রতিপক্ষের হামলায় আহত ২৫

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: কমছে ভোজ্যতেলের দাম

রোবাবার (২৬ জুন) সকালে উপজেলার শুকদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত চারজন হলেন- শুকদেবনগর গ্রামের আব্দুল্লাহ, ইকরাম (৪২), কামাল শেখ (৪০), আলমগীর শেখ (৪৮) ও মো. সেলিম (২৮)। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শুকদেবনগর গ্রামের মো. নজরুল ইসলাম খান এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় শুকদেবনগর গ্রামের আকু শেখের ছেলে মো. রাজ্জাক শেখ (১৬) পার্শ্ববর্তী শিরগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আলমগীরের ছেলে এবাদত শেখ সঙ্গীয় লোকজন নিয়ে বেদম মারপিট করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলছেন পুতিন

সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। ওই ঘটনার রেশ ধরেই নতুন করে হমলার ঘটনা ঘটে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরবর্তীতে অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৫ জনকে আটক করা হয়। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা