ছবি-সংগৃহীত
খেলা

উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : জুনিয়র এশিয়া কাপ হকিতে ওমানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় লাল সবুজরা। এবার তৃতীয় ম্যাচে এসে উজবেকিস্তানকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরলো মামুনুর রশীদের দল।

আরও পড়ুন : মুম্বাইকে উড়িয়ে ফাইনালে গুজরাট

শুক্রবার (২৭ মে) গ্রুপের তলানির দল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেন আমিরুল ইসলাম। অন্য গোলটি করেন আবেদ উদ্দিন। উজবেকিস্তানের গোলটি করেন ফুজিবেক হুসানভ।

প্রথম তিন কোয়ার্টারে তিন গোল পায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আমিরুল। ২২ মিনিটে আবার গোল করেন আমিরুল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই তৃতীয় গোল করে বাংলাদেশ। এবারের গোলদাতা আবেদ উদ্দিন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে হুসানভের গোলে ব্যবধান ৩-১ করে উজবেকিস্তান।

বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ওমানকে। এরপর মালয়েশিয়ার কাছে পরাজয় ৫-১ গোলে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লাল-সবুজ জার্সিধারীরা। উজবেকিস্তানের বিপক্ষে জয়ে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকলো বাংলাদেশের।

আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই সেমিতে ওঠা নিশ্চিত হবে লাল-সবুজ দলের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা