সংগৃহীত ছবি
বিনোদন

রাঢ়াঙ’র অনন্য এক প্রাপ্তি

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৯ বছর ধরে চলছে আরণ্যকের জনপ্রিয় প্রযোজনা ‘রাঢ়াঙ’। দুই ঘণ্টা ব্যাপ্তির নাটকটির দিনে একটি শো করে আসছেন আরণ্যকের দলপ্রধান মামুনুর রশীদ। কিন্তু এবার বাধ্য হয়ে বিদেশি ভক্তদের অনুরোধে এক দিনে দুটি করে শো করতে হয়েছে। দীর্ঘ বিরতির পর ছয়টি শো নিয়ে কলকাতার দর্শকদের সামনে হাজির হয়েছিল বাংলাদেশের রাঢ়াঙ।

আরও পড়ুন : ‘বাবা’ ডাকতে পারি না

কল্যাণী মঞ্চে ‘রাঢ়াঙ’–এর প্রথম প্রদর্শনী হয় ছয় দিন আগে সন্ধ্যা সাড়ে ছয়টায়। পরের দিন মধ্যমগ্রাম ও বেলঘরিয়ার মঞ্চে শো হয়। দলের সদস্যরা বলেন, কলকাতার প্রতিটি মঞ্চের দর্শকের আসন কানায়–কানায় পূর্ণ ছিল। কেউ কেউ আসন না পেয়ে সিঁড়িতে বসেছেন, কেউ দাঁড়িয়েই নাটক উপভোগ করেছেন।

মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, সুজাত শিমুল প্রমুখ অভিনয় করেছেন ‘রাঢ়াঙ’–এ। শিল্পীরা বলেন, প্রতিটি শো শেষে দর্শকেরা এগিয়ে এসে কথা বলেন আর জড়িয়ে ধরে অভিনন্দন জানান।

আরও পড়ুন : একই দিনে দুই দেশে ‘হুব্বা’

‘রাঢ়াঙ’ নিয়ে এটাই সেরা অভিজ্ঞতা মামুনুর রশীদের কাছে। বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব জানান, ‘মঞ্চনাটকের প্রতি দর্শকদের এমন ভালোবাসা, উন্মাদনা আগে খুবই কম দেখেছি। দর্শকদের ভালোবাসা বুক ভরে গ্রহণ করেছি।এক দিনে ডাবল শো কখনোই ভাবিনি কিন্তু এবার দর্শকদের চাপে করতে হয়েছে।’

মামুনুর রশীদ বলেন‘দর্শকেরা আমাদের এত ভালোবাসবে, এটা অনেক অপ্রত্যাশিত ছিল। আমাদের এই যে দীর্ঘ পথচলায় কখনোই এক দিনে দুটি শো করার সাহস পাইনি। সেখানে এবার এক দিনে দুটি লোকেশনে দুটি শো করেছি। সেখানে উপচে পড়া দর্শক। দর্শকদের এমন স্বতঃস্ফূর্ততা আগে দেখিনি।

আরও পড়ুন : ৫৮তম বসন্তে পা রাখলেন সালমান

চঞ্চল জানান, ‘এবার যে শোগুলো করেছি, সেখানে প্রতিটি শো আলাদা অভিজ্ঞতা দিয়েছে। বাংলাদেশ থেকে দলগুলো এখানে এলেই শো হাউসফুল হয়। কিন্তু এবার রাঢ়াঙ নিয়ে দর্শকদের যে উচ্ছ্বাস, সেটা দেশের দর্শকদের মধ্যেও দেখিনি। শত শত মানুষ রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। ১৫ দিন আগে টিকিট শেষ। আমার টোটাল লাইফে থিয়েটার নিয়ে এমন উন্মাদনা দেখিনি। এই শক্তিকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটাই ভাবছিলাম।’ চঞ্চল মনে করেন, বাংলাদেশের দর্শকদের এভাবে মঞ্চমুখী করা দরকার। তাহলে ঠিকমতো মঞ্চনাটক বেঁচে থাকবে। আর মঞ্চনাটক বেঁচে থাকলে অভিনয়শিল্পী তৈরি হবে। তখনই মিডিয়া শক্ত হবে। তিনি বলেন, ‘অভিনয়শিল্পী তৈরির জন্য আমাদের থিয়েটারটা এখনো গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা