ছবি : সংগৃহিত
বিনোদন

নিজ স্ত্রীকে ফের বিয়ে করলেন রণিত 

বিনোদন ডেস্ক: ২০তম বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতে গোয়ার একটি মন্দিরে নিজের স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করেছেন বলিউড অভিনেতা রণিত রায়। নিজে বর সেজে স্ত্রী নীলমকে নববধূ সাজিয়ে মন্দিরে সেরেছেন তাদের বিবাহের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেতা।

বলিউড এই অভিনেতা ক্যাপশনে লিখেছেন, আমাকে বিয়ে করবে? আবারও?

আরও পড়ুন: নতুন রূপে দেব

আরেকটি ভিডিওর ক্যাপশনে ২০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, শুধু দ্বিতীয়বার কেন, হাজারবার তোমাকেই বিয়ে করব।

ভিডিওতে বিয়ের সকল নিয়ম-কানুন পালন করতে দেখা গেছে এই দম্পতিকে। যেখানে রণিত সাদা শেরওয়ানি ও লাল ওড়নাতে এবং তার স্ত্রী লাল রঙের লেহেঙ্গায় আবারও সাত পাকে ঘুরেছেন।

আরও পড়ুন: মারা গেলেন ভোজপুরি অভিনেতা

রণিত রায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন বলিউডে। তবে আদালত নামের একটি সিরিয়াল তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় ভারতজুড়ে। সেখানে কেডি পাঠক চরিত্রে পরিচিতি পান তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলম সিংয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসেন রণিত রায়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে জোয়ানা নামে আরেক নারীকে বিয়ে করেছিলেন রণিত। সেই সংসার স্থায়ী হয়নি বেশিদিন। তবে ওই সংসারেও রণিতের এক মেয়ে রয়েছে।

সান নিউজে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা