সংগৃহীত ছবি
বিনোদন

একই দিনে দুই দেশে ‘হুব্বা’

বিনোদন ডেস্ক: নাট্যকার, চলচ্চিত্র পরিচালক হিসেবেও ভারতীয় অভিনেতা ব্রাত্য বসুর খ্যাতি রয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশের গুণী অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ সিনেমা নির্মাণ করেন তিনি এবং এটি ছিল এ জুটির প্রথম কাজ।

আরও পড়ুন : ৫৮তম বসন্তে পা রাখলেন সালমান

কয়েক বছরের বিরতির পর মোশাররফ করিমকে নিয়ে ব্রাত্য বসু নির্মাণ করেছেন ‘হুব্বা’ শিরোনামে সিনেমা। গত জুলাই মাসে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। কয়েক দিন আগে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার এবং ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারেই বাজিমাত করেছেন মোশাররফ করিম।

‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, পৌলোমী বসু, গম্ভীরা ভট্টাচার্য, লোকনাথ দে, অশোক মজুমদার, অনুজয় চ্যাটার্জি, সৌম্য সেনগুপ্ত, সুমিত কুমার রায় প্রমুখ।

আরও পড়ুন : নিজ স্ত্রীকে ফের বিয়ে করলেন রণিত

জানা যায়, ২০২৪ সালের ১৯ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হুব্বা’ এবং আরো জানা গেলো, একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দর্শক আগ্রহের কথা মাথায় রেখে সিনেমাটি বাংলাদেশে মুক্তির উদ্যোগ নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকেন। সিনেমাটিতে হুব্বার জীবনের উত্থান-পতন ও অন্ধকার দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। এর ট্রেইলার অনলাইনে দেখে আমাদের মনে হলো, মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে।’’

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব

ভারতীয় সংবাদমাধ্যমে পরিচালক ব্রাত্য বসু জানান, ‘‘থ্রিলার-কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই সিনেমা। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চেয়েছিলেন। যতবারই তাকে গ্রেপ্তার করে পুলিশ, ততবারই জামিনে বেরিয়ে যান। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই সিনেমার মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’’

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা