ছবি : সংগৃহিত
বিনোদন

মোশাররফ করিমের ‘মোবারকনামা’

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি ‘মহানগর’ ও ‘মহানগর টু’ ওয়েব সিরিজে দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর ‘মোবারকনামায়’ দেখা যাবে তাকে।

গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় আট পর্বের এই ওয়েব সিরিজে আইনজীবী মোবারক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

আরও পড়ুন: সুখবর দিলেন রাজ-শুভশ্রী

আগামী ২১ ডিসেম্বর সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

এই বিষয়ে মোশাররফ করিম জানান, দর্শক ওয়েব সিরিজে নতুন গল্প দেখতে চান। এটি তেমনই একটি গল্প। আমার চরিত্রটিও অসাধারণ। খুবই আন্ডারডগ ক্যারেক্টার। হেরে গিয়ে আবারও ঘুরে দাঁড়ায়। কাজটি দর্শকের পছন্দ হবে।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন!

পুরান ঢাকার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মোবারকনামা’ সিরিজের কাহিনি। পুরান ও নতুন ঢাকার বিভিন্ন জায়গায় সিরিজটির দৃশ্যধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আশফাক নিপুণ নির্মিত ওয়েব সিরিজ ‘মহানগর’, ‘মহানগর টু’ তে ওসি হারুনের চরিত্রে অভিনয় করে দুই বাংলায় বাজিমাত করেন মোশাররফ করিম।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা