ছবি-সংগৃহীত
খেলা

মুম্বাইকে উড়িয়ে ফাইনালে গুজরাট

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলের) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নাম লিখিয়েছে গুজরাট টাইটান্স।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

শুক্রবার রাতে মূলত মুম্বাইর অর্ধেক গিলে ফেলেন শুভমান গিল। তিনি ৬০ বলে ৭ চার ও ১০ ছক্কায় রেকর্ড ১২৯ রানের ইনিংস খেলে দলকে ৩ উইকেটে ২৩৩ রানের বিশাল সংগ্রহ পেতে সহায়তা করেন। বাকি অর্ধেক গিলে খান মোহিত শর্মা। তার বোলিং তোপে মুম্বাই ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায়। ৬২ রানের জয়ে ফাইনালের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আইপিএলের প্লে-অফের ইতিহাসে গিলের ১২৯ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। এর আগে বীরেন্দ্রর শেবাগ ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ১২২ রানের ইনিংস। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এককভাবে শীর্ষে আছেন গিল। ১৬ ইনিসে ৬০.৭৮ গড়ে তার মোট রান এখন ৮৫১। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৭৩০ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

গিল ছাড়া এদিন সাই সুদর্শন ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। দ্বিতীয় উইকেটে গিল ও সুদর্শন মাত্র ৬৪ বলে ১৩৮ রান তোলেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৮ ও ঋদ্ধিমান সাহা ১৮ রান করেন।

রান তাড়া করতে নেমে ৫ রানে প্রথম ও ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বাই। এরপর তিলক ভার্মা, ক্যামেরন গ্রিনও সূর্যকুমার যাদবের ব্যাটে কিছুটা লড়াই করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তারা আউট হওয়ার পর দ্রুতই অলআউট হয়ে যায় ব্লুজরা।

আরও পড়ুন: ফুটবল ছাড়ার ঘোষণা স্বপ্নার

সূর্যকুমার ৩৮ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬১ রান করেন। তিলক ১৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর ২ চার ও ২ ছক্কায় গ্রিনের ব্যাট থেকে আসে ৩০ রান।

বল হাতে মুম্বাইর ইনিংসে ধস নামান মোহিত শর্মা। তিনি ২.২ ওভার বল করে ১০ রান দিয়ে নেন ৫টি উইকেট। এছাড়া মোহাম্মদ শামি ৩ ওভারে ৪১ রান দিয়ে ২টি ও রশিদ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন।

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তারা তিনজনই আছেন। ২৮ উইকেট নিয়ে শীর্ষে শামি। আর ২৭ উইকেট নিয়ে রশিদ আছেন দ্বিতীয় স্থানে। এদিন ৫ উইকেট শিকার করে মোট ২৪ উইকেট নিয়ে মোহিত উঠে এসেছেন তৃতীয় স্থানে।

অবধারিতভাবে ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান গিল। রোববার রাতে ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা