সংগৃহীত
খেলা

স্নাতক সম্পন্ন করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। একের পর এক রেকর্ড ও অর্জনে নিজের নাম লিখে চলেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়াক। এবার মাঠের বাইরেও তিনি অর্জন করলেন ভিন্ন এক কীর্তি। পূরণ করলেন অনেক দিনের এক স্বপ্ন। রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেছেন সাকিব।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২০

রোববার (১৯ মার্চ) সমাবর্তনে এ স্বীকৃতি পান বিশ্বসেরা অলরাউন্ডার।

মঞ্চে দাঁড়িয়ে সাকিব প্রথমেই ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবাইকে। সাকিব বলেন, ‌‌আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো।

স্নাতক শেষ করতে পারায় সাকিবের আনন্দের যেন শেষ নেই, তিনি বলেন, ২০০৯ সালের দিকে তখন জাতীয় দলে খেলা ৩ বছর হয়ে গিয়েছে। তখন আম্মা যখন ফোন করতো প্রথম কথা জিজ্ঞেস করতো পড়াশোনার কি অবস্থা।

তিনি আরো বলেন, খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল। নাদিয়া আপুকে ধন্যবাদ জানাব আলাদা করে। কারণ তার কারণে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ নাদিয়া আপুকে।

আরও পড়ুন : মানুষের কল্যাণে ডিজিটাল বাংলাদেশ

সাকিব বলেন, ‘আমি প্রশ্ন-উত্তর ভালো দিতে পারি, কিন্তু বক্তব্যে খুব সমস্যা হয়। আমি খুব নার্ভাস। এমন মনে হচ্ছে টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল, ক্যাপটা যখন পেয়েছিলাম, ঠিক সেই অনুভূতি আমার আজকের।’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ সময় শিক্ষামন্ত্রী সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন।

আরও পড়ুন : আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন সাকিব আল হাসান। এরপর ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১৪ বছর পর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করলেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা