ছবি : সংগৃহিত
সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২০

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচর ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে কুতুবপুরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা যুবক খুন

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। ঢামেকে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস পড়ে খাদে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঘাঘট নদীর পাশ থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের উপজেলার পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুরের সিমানা এলাকায় আসলে বাসটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আরও পড়ুন : নওগাঁর পোরশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া আটটা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা যায়।

এ দুর্ঘটনায় অন্তত ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান

মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা