ছবি: সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা যুবক খুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প ১২ জি-৭ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরও এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত’র জন্ম

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হাফেজ মাহবুব (২৭) ১৯ নম্বর ক্যাম্পের ব্লক ডি-৯ এর সৈয়দ আমিনের ছেলে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাহবুব ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এ কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে।

নিহতে স্বজনরা বলেন, ৫-৬ জনের একটি অস্ত্রধারী দল মাহবুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় মাহবুবের বুকে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা