ছবি : সংগৃহিত
শিক্ষা

কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান মিলন মেলায় রূপ নেয়।

আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৪

শনিবার (১৯ মার্চ) সকালে শুভসংঘের উদ্যোগে কেশবপুরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এক অন্যের সঙ্গে আলাপচারিতা রূপ নেয় মিলন মেলায়।

আরও পড়ুন : ভোলায় ডা.আফতাব ইউসুফ রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুর উপজেলা শুভসংঘ ওই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ১২টি স্কুলের বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থী, তাদের মা, প্রধান শিক্ষকসহ ওই স্কুলের বর্তমান পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেধাবী আরও ৫০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। সকাল ৯টার আগেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে অডিটোরিয়াম পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন : ত্রিশালে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ১২

এ সময় সকল শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সব্যসাচী লেখক কবি মুহম্মদ শফি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, শিক্ষক ইসমোতারা খাতুন, নাজিম উদ্দীন আহমেদ, সুমন দাস, রুহুল আমীন ও জান্নাতুল মাওয়া।

কবিতা আবৃত্তি করেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভসংঘের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সরকার।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান রাজু, আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, অলিয়ার রহমান, সোহেল পারভেজ, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক হিসেবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘ফাস্ট বয় সেকেন্ড বয়’ এবং ‘শাওন ও তার বন্ধুরা’ বই প্রদান করা হয়।

আরও পড়ুন : উলিপুরে গণসংর্বধনা অনুষ্ঠিত

শুভেচ্ছা স্মারক পেয়ে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী আনিকা রহমান, জিনিয়া খাতুন, সোয়াইব বিন আলম ও সালেহ ইসমাইল।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আনিকা রহমান জানায়, শুভসংঘের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই বই পেয়ে সে খুবই খুশি। এ দিনটির কথা তার মনে থাকবে। এ শুভেচ্ছা স্মারক আগামীতে লেখাপড়া এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

পরে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা