ছবি : সংগৃহিত
পরিবেশ

মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঝখানে মেঠোপথ, তার দু’পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তালগাছ। এমন সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ। গ্রামীণ জীবনের এমন প্রতিচ্ছবিতে আকৃষ্ট হচ্ছে পথিকগণ।

আরও পড়ুন : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কয়লার সন্ধান!

কালের প্রবাহে হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ, পশু-পাখিসহ জীববৈচিত্র্য।

মেঠোপথের দু’ধারে দাঁড়িয়ে থাকা তালগাছের এমন দৃশ্য চোখে পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর-ইসবপুর কাঁচা রাস্তায়। এ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রকৃতিপ্রেমিরা প্রতিনিয়ত আসে। প্রিয়জন, বন্ধু-বান্ধবদের সঙ্গে এসে আনন্দ উপভোগ করেন তারা।

আরও পড়ুন : ঢাকায় গাছ লাগানোর বিকল্প নেই

জানা যায়,পরিবেশের ভারসাম্য রক্ষাসহ মানুষ ও পশু-পাখিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার লক্ষ্যে প্রায় ২০ বছর আগে একটি প্রকল্প থেকে তালগাছের চারা রোপণ করা হয়। বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব গাছগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করছে।

পরম বন্ধু এ গাছে ইতোমধ্যে ফল আসারও সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছে বাবুই পাখিরা। মাঝে মধ্যে এ পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। সবুজ পাতার ছায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো দৃষ্টিনন্দিত হয়ে উঠছে। সেই সঙ্গে প্রকৃতিপ্রেমিরাও চিরায়ত গ্রামবাংলার এ সৌন্দর্য উপভোগ করছে।

আরও পড়ুন : ফের দখলের মুখে বুড়ি তিস্তা নদী!

জান্নাতি আক্তার মৌ নামে এক শিক্ষার্থী বলেন, একসময় বাড়ি থেকে অন্য পথে কলেজে যাওয়া-আসা করছিলাম। এখন তাহেরপুর-ইসবপুর মেঠোপথের এ তালগাছের টানে এ পথে যাতায়াত করি। সারি সারি তালগাছের রূপে আমরা মুগ্ধ।

বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেহাজ উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, বজ্রপাতে রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে তালগাছ মানুষের জান-মাল রক্ষা করে। তবে আগের মতো তালগাছগুলো তেমন চোখে পড়ে না। উপকারি বিভিন্ন বৃক্ষ দিন দিন বিলুপ্তির পথে। এরই মধ্যে ওই রাস্তার পাশে তালগাছগুলো মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাচ্ছে।

সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল মামুন সরকার মিলন বলেন, জীবনবৈচিত্র্য রক্ষা করছে তালগাছগুলো। তাহেরপুর-ইসবপুর রাস্তার এ গাছগুলো যাতে করে নষ্ট না হয়, সে জন্য পদক্ষেপ নিয়েছি। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিচর্যা করা হচ্ছে।

গাইবান্ধা কৃষি বিভাগের উপ পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন,তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশবান্ধব। প্রাকৃতিক দুর্যোগে মাঠে কৃষকের মৃত্যুর ঝুঁকি কমাতে মানুষদের তালগাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধ করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা