রাজনীতি

শাহবাগে আরেকটি মব তৈরি হচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মব তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আন্দোলনকারীদের দিকে প্রশ্ন তুলে এই তরুণ নেতা বলেছেন, জুলাই যোদ্ধা কী এই ২০০-১০০ মানুষ!

বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ‘যতোটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন।’

জুলাই যোদ্ধা পরিচয়ে কারা, এমন ইঙ্গিত দিয়ে রাশেদ খান লিখেছেন, ‘যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ! জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দিবে, ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভাল হবেনা। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিবে আওয়ামীলীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন। দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা