ছবি : সংগৃহিত
জাতীয়

মানুষের কল্যাণে ডিজিটাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ সারা বাংলাদেশে ওয়াইফাইয়ের ব্যবস্থা করেছি। এটা সুযোগও যেমন সৃষ্টি করে আবার সাইবার ক্রাইমও বৃদ্ধি করেছে।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২০

তিনি আরও বলেন, সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আমাদের যথাযথ সতর্ক থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। র‌্যাবসহ আমাদের সকল গোয়েন্দা সংস্থাকে যথাযথ ভূমিকা নিতে হবে। এটা অনেক মানুষের ক্ষতি করে ফেলে। ডিজিটাল বাংলাদেশ করেছি মানুষের কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে।

সরকার প্রধান বলেন, আমরা যেমন স্বাবলম্বী হচ্ছি, উন্নত হচ্ছি, আবার পাশাপাশি দেখা যাচ্ছে মাদকের প্রভাব অনেক বেড়ে যাচ্ছে। মাদকাসক্ত হচ্ছে অনেকেই। এটা ধনী শ্রেণি থেকে একেবারে নিম্ন শ্রেণি পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রধানমন্ত্রী বলেন, একটা পরিবারে কেউ মাদকাসক্ত থাকলে সেই পরিবারের কষ্টের সীমা থাকে না। এমনটাও দেখা যাচ্ছে, মাদকাসক্ত সন্তান তার বাবা-মাকে মেরে ফেলে।

মাদকের বিরুদ্ধে যে অভিযান র‌্যাব চালাচ্ছে, এটা একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই ক্ষেত্রে সবাইকে আরও সক্রিয় হতে হবে বলেও জানান তিনি।

রোববার (১৯ মার্চ) সকালে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত দরবারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : র‌্যাবের দরবারে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকার প্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। তার সাথে সাথে জঙ্গিবাদ দমন, মাদক উদ্ধার, ভেজাল বিরোধী অভিযান, সাইবার ক্রাইম, প্রাকৃতি দুযোর্গ, ঝড়, বন্যা, ভূমিধস, মানুষের সৃষ্ট দুঘর্টনা ইত্যাদি নিয়েও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে র‌্যাব।

শেখ হাসিনা আরও বলেন, করোনাকালীন যখন স্কুল কলেজ সীমিত আকারে চলছিল, তখন আমরা লক্ষ্য করি, কিশোর গ্যাংয়ের উত্থান। এটা ভয়ংকর ব্যাপার। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষার বলিষ্ঠ ভূমিকার কারণে এখানে এক হলি আর্টিজেন ছাড়া আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি। এখনও কিছু কিছু ছেলেদের উসকানি দেওয়া হয়। এই ক্ষেত্রেও র‌্যাব অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৭

তিনি বলেন, আমাদের ওপর আরেকটা বোঝা, সেটা হচ্ছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা। প্রতিনিয়ত সেখানে নানা ধরনের অপরাধ ঘটছে। এ ব্যাপারেও সকলের আরও নজর দিতে হবে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা