সংগৃহীত
খেলা

এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২০


রোববার (১৯ মার্চ) রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তানকে। দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে ছিল এই দল।

ফাইনালে আজ প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জয় পায় ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।

এর আগে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তারও আগে কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিলো মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল।

১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে - রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

আরও পড়ুন : আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব

মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা