সংগৃহীত
লাইফস্টাইল

চাইনিজ ফ্রাইড ভেজিটেবল’র রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: দেশে অনেকেই এখন চাইনিজ খাবার পছন্দ করে। এটির বিভিন্ন রেসিপি তৈরি করা সহজ, খেতেও দারুণ সুস্বাদু। ঝটপট কিছু তৈরি করতে চাইলে বেছে চাইনিজ ফ্রাইড ভেজিটেবল করা যেতে পারে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন পুষ্টিকরও। চলুন জেনে নেওয়া যাক চাইনিজ ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি-

আরও পড়ুন: ঝাল তেহারি তৈরির রেসিপি

তৈরি করতে যা যা লাগবে

পেঁয়াজ কাটা- ২টি, পেঁয়াজসহ পাতা- ২টি, বাঁধাকপি ঝুরি- ১ কাপ, ক্যাপসিকাম টুকরা- ১টি, টমেটো টুকরা- ১টি, গাজর ঝুরি- আধা কাপ,
বেবিকর্ন টুকরা- আধ কাপ, ফিস সস- চা চামচের ৮ ভাগের ১ ভাগ, সয়াসস- ২ টেবিল চামচ, আদার রস- ১ চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লাল কাঁচা মরিচ বাটা- চা চামচের ৮ ভাগের ১ ভাগ, সিরকা- ২ চা চামচ, তেল- চা চামচের ৪ ভাগের ১ ভাগ।

যেভাবে তৈরি করবেন:

একটি বড় কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, সবজি, বেকিং পাউডার দিয়ে ২-৩ মিনিট নেড়ে, তাতে সয়াসস, আদার রস, রসুন, মরিচ বাটা ও সিরকা দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ঠান্ডা হয়ে গেলে এটি খেতে তত বেশি ভালোলাগবে না। ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা