সংগৃহীত
লাইফস্টাইল

শোল মাছের দোপেঁয়াজার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: দেশি মাছগুলোর মধ্যে শোল মাছ অন্যতম। বিশেষ করে শীতের মৌসুমে এ মাছ বেশি খাওয়া হয়। শোল মাছের ঝোল বা লাউ দিয়ে শোল মাছ খেতে পছন্দ করেন অনেকেই। তবে চাইলে শোল মাছের দোপেঁয়াজা করা যেতে পারে। গরম ভাতের সঙ্গে এ পদ হলে জমবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক শোল মাছের দোপেঁয়াজা রান্নার রেসিপি-

আরও পড়ুন: রাতে মোজা পরে ঘুমালে কী ঘটে?

তৈরি করতে যা লাগবে

শোল মাছের টুকরা- আধা কেজি, পেঁয়াজ মোটা করে কাটা- ১ কাপ, তেজপাতা- ১টি, লবণ- স্বাদ অনুযায়ী, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ২ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, কাঁচা মরিচ- ৭-৮টি ফালি করা, তেল ও পানি- পরিমাণমতো, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাছ কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার পানি ঝরিয়ে রাখুন। মাছের সঙ্গে অর্ধেক বাটা ও গুঁড়া মসলা ও স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে মিনিট দশেক রাখতে হবে। তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা ও কাঁচা মরিচ দিয়ে ভাজতে হবে।

আরও পড়ুন: মাংস ফ্রিজে কতদিন ভালো থাকে?

পেঁয়াজ ভাজা হলে তাতে বাকি সব বাটা, গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাছ দিয়ে অল্প পানি ও কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাছ বেশ ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা