সংগৃহীত
খেলা

৮ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক : মার্চের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের। ভালো খেলার পুরষ্কার হিসেবে পরে ডাক পান ওয়ানডেতেও। এবার অভিষেকটাও রাঙালেন বড় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। সুযোগ ছিল সেটিকে সেঞ্চুরতে রূপ দেয়ার। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হন তিনি। ফলে ফিরতে হয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

আরও পড়ুন : তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল

শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৫ বল খেলে নিজের প্রথম ম্যাচেই অর্ধ শতক তুলে নিয়েছিলেন এই তরুণ ব্যাটার। এরপর ৮৫ বলে ৯২ রান করে গ্রাহাম হুমের স্লোলার ইয়র্কারে বোল্ড হন তিনি।

বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নাসির হোসেনের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠে গেলেন হৃদয়।

আরও পড়ুন : সুনির্দিষ্ট অভিযোগে মাহি গ্রেফতার

এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার তৌহিদ হৃদয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

জ্বালানি আমদানিতে খরচ ২ বিলিয়ন ডলার

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়ে...

বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা 

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো.আ...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সরকার মোমবাতি আর হারিকেন দিয়েছে: হাসনাত  

এই সরকার আসার পরে ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। জ্ব...

ইরানে মার্কিন হামলার নবম দিন

টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা