জাতীয়

সুনির্দিষ্ট অভিযোগে মাহি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারবো।

আরও পড়ুন : মাহিয়া মাহি কারাগারে

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। আর মাহির পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক কি না তা তদন্তেই বেরিয়ে আসবে।

মাহির অভিযোগ তদন্ত করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগীতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছুই শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত ১

আরাভ খান যেহেতু ভারতীয় পার্সপোটধারী, সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের সহায়তায় আরাভ খানকে বাংলাদেশে ফেরত আনা হবে জানতে চাইলে সুস্পষ্ট উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা