অপরাধ

মাহিয়া মাহি কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেফতারের পড় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ মাহিয়া মাহিকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গাজীপুরের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।

এ মামলায় সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ করে মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত ১

কয়েক মাস আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে ব্যাপক আলোচনায় আসেন মাহিয়া মাহি। এলাকায় গণসংযোগও করেন। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের মনোনয়ন পাননি এই ঢাকাই নায়িকা। গত ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনের ভোট হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

দিনাজপুরে আমনের বাম্পার ফলন, ধান কাটায় ব্যস্ত কৃষকেরা

দিনাজপুরে ১৩ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়...

কেমব্রিজে রাজীবের চোখে চোখ, মুহূর্তেই টের পেলাম ‘বিদ্যুতের ঝলকানি’

লম্বা সুদর্শন চেহারা আর গভীর কালো চোখ। বন্ধুদের সঙ্গে ভার্সিটি নামের যে গ্রিক...

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্ল...

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

​মাদারীপুরের রাজৈরে নুর আলম ফকির নামে এক মালয়েশিয়া...

জাল নোট চেনার কৌশল শেখাতে কোম্পানীগঞ্জে কর্মশালা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা