ছবি : সংগৃহিত
অপরাধ
খাগড়াছড়ি

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : যৌতুক না পাওয়ায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : রুমায় সার্জেন্ট ও শ্রমিকসহ অপহৃত ৩

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী নিহত গৃহহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ (৪২)। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন শ্বশুর সাহেব আলী (৭০) ও মামা শ্বশুর সিরাজুল ইসলাম (৬০)। উভয়কে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন : বাউফলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট। এটি ভবিষ্যতে এমন হীন কাজ করার ক্ষেত্রে উদাহরণ স্বরুপ দৃষ্টান্ত হয়ে রবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা