ছবি : সংগৃহিত
অপরাধ

রুমায় সার্জেন্ট ও শ্রমিকসহ অপহৃত ৩

নিজস্ব প্রতিনিধি : বান্দরবান জেলার রুমায় সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ ২ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।

আরও পড়ুন : বাউফলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে রুমা উপজেলার কেউক্রাডং এলাকা থেকে তাদের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

অপহৃতরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আলোয়ার হোসেন (৫৪), জিপচালক মো: মামুন (২৯) ও নির্মাণ কাজের শ্রমিক আব্দুর রহমান (২৭)।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

অপহরণের শিকার এ তিনজনই ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের নির্মাণাধীন রুমা বগালেক কেওক্রাডং সড়কে কাজ করছিলেন।

স্থানীয়রা সূত্রে, উপজেলার কেউক্রাডং ও সুংসং পাড়ার মাঝামাঝি এলাকায় সড়কে কাজ করার সময় কেএননএফের সদস্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ নয়জনকে ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ছয়জনকে ছেড়ে দিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ তিনজনকে অপহরণ করে তারা।

আরও পড়ুন : সাভারে প্লাস্টিক গোডাউনে আগুন

সন্ত্রাসীরা মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অপহরণের বিষয়টি পুলিশ অবগত রয়েছে তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে জানান রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রসঙ্গত, সন্ত্রাসী তৎপরতায় নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

কারণ, এসব এলাকায় সেনাবাহিনী ও র‌্যাবের সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী অভিযান চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা