সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ব

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতারা।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ শুক্রবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা।

আরও পড়ুন: ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উক্ত আয়োজনে জেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সম্পাদককে নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

আরও পড়ুন: বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টা, সাংগঠনিক সন্তোষ কুমার আগাওয়ালা, দপ্তর সম্পাদক নাসিরুল ইসলাম নাসির, উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, যুবলীগ সভাপতি আবদুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ আরো অনেকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা