ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে সব অক্সিজেন কারখানা বন্ধ!

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হওয়া কারখানাটির পরিচালক পারভেজ উদ্দিনকে মুক্তি না দেওয়া পর্যন্ত সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জাহাজভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাতে বিএসবিআরএর সভাপতি আবু তাহেরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

একই সঙ্গে শিল্পপতি পারভেজকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করানোর প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ ঘটনায় জড়িত শিল্প পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন: ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পপতি পারভেজ করোনাভাইরাসের সংক্রমণের সময় হাজার হাজার অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করেছেন। বিস্ফোরণের দুর্ঘটনার পর সীমা অক্সিজেন প্ল্যান্টের পক্ষ থেকে হতাহতদের মোট এক কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তারপরও মামলা করা হয়েছে। সেই মামলায় বিএসবিআরএর সদস্য ও সীমার পরিচালক পারভেজকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও পারভেজকে মুক্তি না দেওয়া পর্যন্ত সব অক্সিজেন কারখানা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত এবং ৩৩ জন আহত হয়। এ ঘটনায় ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা