সারাদেশ

ভুয়া জন্মসনদ তৈরির দায়ে ২ ব্যক্তির দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : অর্থের বিনিময়ে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে মানিক চন্দ্র রায় (৩০) ও মো. জেল হক (৩২) নামে দুই যুবককে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঠাকুরগাঁও ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, দন্ডিত যুবকেরা তারা তাদের দোষ স্বীকার করলে তাদের দন্ডিত করা হয়।

তিনি জানান, জাল জন্মসনদ তৈরির অপরাধে মানিক চন্দ্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং জেল হককে জাল সনদ প্রদর্শনের অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

দণ্ডপ্রাপ্ত মানিক চন্দ্র রায় সদর উপজেলার কচুবাড়ি গ্রামের বুধারু বর্মনের ছেলে ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। আর জেল হক একই উপজেলার সালন্দর সিংপাড়া (আলীর মোড়) এলাকার কাদের মিস্ত্রির ছেলে।

জানা যায়, সালন্দর সিংপাড়া এলাকার জেল হক সরকারি সুবিধা পাওয়ার আশায় সালন্দর ইউনিয়ন পরিষদে জন্ম সনদ জমা দেন। এদিকে তার জন্ম সনদটি জাল হিসেবে সনাক্ত করেন সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব। বিষয়টি জানাজানি হলে জেল হক স্বীকার করেন যে তার সনদটি ভূয়া এবং তিনি টাকার বিনিময়ে আউলিয়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক চন্দ্র রায়ের কাছে করে নিয়েছেন।

আরও পড়ুন: বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

এ খবর জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা