আন্তর্জাতিক

ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মালাউইয়ে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে এখন পর্যন্ত অন্তত তিনশর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির প্রেসিডেন্ট লাজারাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের অবিলম্বে সাহায্য দরকার। উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার, যাতে আমরা কিছু খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে পারি।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়েছি আমরা।’

আরও পড়ুন: বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার উপকূলে তাণ্ডব চালায়। মালাউই এবং তার প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঝড়। মালাউইতে কমপক্ষে ৩২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলজুড়ে ঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা ৪০০-তে পৌঁছেছে।

মালাউইয়ের প্রেসিডেন্ট চাকভেরা দেশটিতে নিহতের ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেন। দেড় মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার সরকারের ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষমতা খুব সীমিত।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে প্রাণহানি

গত ১৩ মাসে ৩টি বিপর্যয়কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার দেশ বলেও উল্লেখ করেন মালাউইয়ের প্রেসিডেন্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা