ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে বন্যায় নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এতে নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : তুরস্কে এবার বন্যার আঘাত, নিহত ৫

মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে।

তুরস্কের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ১৪-২০ মার্চ পর্যন্ত দেশটির এ অঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন : গায়ক কবীর সুমন’র জন্ম

অতিবর্ষণের ফলে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, মালত্য, কাহরামানমারাস, মারদিন, সিভাস, সানলিউরফা ও কিলিস প্রদেশগুলোতেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

এছাড়া এ পরিস্থিতি আরও কিছু দিন থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন্যায় নিহতেদের মধ্যে অনেকেই তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণপূর্বাঞ্চলে স্থাপিত তাঁবু ও কন্টেইনারে অবস্থান করছিলেন।

সামাজিক মাধ্যমগুলোতে এ সময়ের বেশ কিছু ভিডিওতে দেখা যায়, কর্দমাক্ত পানির শক্তিশালী স্রোতে ভেসে যাচ্ছেন অনেকে। সেই সাথে ভেসে যাচ্ছে গাড়ি ও তাবু।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্যায় দেশটির আদিয়ামান প্রদেশের ১ জনের মৃত্যুর খবর জানা যায়।

এদিকে বন্যায় সানলিউরফা প্রদেশে ৪ জন নিহত হয়েছেন। এরপর উদ্ধারকারীরা সানলিউরফার একটি বাড়ির নিচতলায় আরও ৫ জনের মরদেহ খুঁজে পান। পরবর্তীতে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, ১০টি দলের প্রায় ১৬৩ জন কর্মী ২৫ কিলোমিটার জুড়ে বন্যাকবলিত এলাকার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়া ও বন্যার পানির স্রোত অত্যন্ত শক্তিশালী হওয়ার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে ২৫ কিলোমিটার জুড়ে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চল। রিখটার স্কেলে ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এরপর প্রায় ১০০টিরও বেশি আফটারশেক আঘাত হানে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় দুটি দেশের বিশাল এলাকা।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

এ ঘটনায় নিহত হন ৫১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া ঘরবাড়ি হারিয়ে তাঁবুকেন্দ্রে আশ্রয় নিয়েছেন অথবা অন্য শহরে চলে গেছেন লাখ লাখ মানুষ।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ১৯ লাখেরও বেশি মানুষকে তাঁবু, হোটেল অথবা অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে।

আরও পড়ুন : হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে

ভূমিকম্পের এক মাস পেরিয়ে গেলেও মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা