সারাদেশ

সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিট এবং আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।


লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

রমনার ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।

মাসুদ আলম জানান, বেলা ১১টা ৫০ এর দিকে থানায় খবর আসে। গাড়ি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিকের জোবায়ের আহমেদ সৌরভ বলে জানা গেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা