সারাদেশ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “অদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ”।

শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডুর নেতৃীত্বে এক র‌্যালি বের হয় র‌্যালিটি ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদিবাসী অফিস কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর বেসিক অফিস কার্যালয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি সভাপতি চুন্নু টুৃডু। তিনি বলেন, ২০১১ সাল থেকে অদিবাসীদের অধিকার ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমরা আন্দোলন করে আসছি। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসি বাদী সরকার বিদায় হবার পর বৈষম্য বিরোধী আন্তবর্তীকালীন সরকারের নিকট আদিবাসীদের চাওয়া পাওয়া ছিল কিন্তু তা হয়নি। আজ আদিবাসীরা অসহায় আদিবাসীদের নিয়ে কোন সংস্কার কমিশন গঠন করাও হয় নি। জুলাই ঘোষনা পত্রেও কোন বক্তব্য নেই তাই আদিবাসীদের পৃথক ভূমি মিশন ও মন্ত্রনালয় করার দাবি জানাচ্ছি। তা না হলে আগামীতে সারা দেশে আদিবাসীরা এক যোগে আন্দোলন গড়ে তুলবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক ও ফুলবাড়ী উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুরমু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, অকিন হাসদা, বাবলু টুডু, রাম টুডু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, রাজেন মার্ডি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা