সারাদেশ

তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ অচল

তিন দফা দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আজ রোববারও অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সেনাবাহিনী বাঁধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। অবরোধের ফলে বরিশালসহ বিভাগের অপর ৫ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, স্বাস্থ্যখাতে সংস্কারসহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সেবার মান নিশ্চিতসহ তিন দফা দাবিতে গত ২৭ জুলাই (বৃহস্পতিবার) থেকে আন্দোলন করছে তারা। আজ রোববার ১৪তম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। গত ২৭ জুলাই থেকে তারা প্রতিদিন সকাল থেকে ৬-৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।


তিন দফা দাবি হলো, শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা; স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন; স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ নেওয়া।‎

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অবরোধ ঠেকাতে বিপুল সংখ্যক সেনাবাহিনী রবিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা নথুল্লাবাদে পৌঁছালে সেনাবাহিনী বাঁধা দেওয়ার চেষ্টা করে। এসময় সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। বাঁধা উপেক্ষা করে আন্দোলনকারীরা জিরো পয়েন্টে বসে পড়ে। এরপর তারা স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলননের নেতৃত্ব দিচ্ছেন রেলওয়ের অব্যবস্থানার বিরুদ্ধে একা আন্দোলন করে দেশব্যাপী আলোচিত হওয়া মহিউদ্দিন রণি। তিনি বলেন, আমরা গত ১৪ দিন থেকে আন্দোলন করছি। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মেলেনি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ, সেনাবাহিনী আমাদের ওপর বিনা উসকানিতে আক্রমণ করেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা