ছবি: সংগৃহীত
জাতীয়

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে

সান নিউজ ডেস্ক : তিন দফা সময় বাড়ানোর পর আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়সীমা।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

গত ৭ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া নিবন্ধনের ভাউচার প্রস্তুতের পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে উক্ত ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে‌ বলেও জানানো হয়।

এরপর গত ৮ ফেব্রুয়ারি হজ নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল ২৩ ফেব্রুয়ারি। কিন্তু কোটা পূর্ণ না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

এতেও নিবন্ধন সংখ্যা কম থাকায় সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। তৃতীয় ও শেষ দফায় নিবন্ধনের সময় বাড়িয়ে ১৬ মার্চ করা হয়।

চলতি মৌসুমে হজে যেতে ইচ্ছুক দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ৩৯১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন প্রাক নিবন্ধন করেছিলেন।

আরও পড়ুন : রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

হজ চুক্তি অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। এতে হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার সরকারি ও বেসরকারি উভয় প্যাকেজেই প্রায় দেড় লাখ টাকা বেড়েছে। এর মধ্যে বিমান ভাড়া বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। এছাড়া মক্কা-মদিনায় বাড়িভাড়া ও তাঁবুর খরচ প্রায় ১ লাখ টাকা বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা