বিনোদন

আবার প্রেম চরিত্রে সালমান খান

বিনোদন ডেস্ক


প্রেম চরিত্রটি সালমান খানের জন্য বিশেষ। তাঁর ভক্তরা সব সময়ই এই চরিত্রকে ভালোবেসেছেন—হোক সেটা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’ বা ‘হাম সাথ সাথ হ্যায়’। ভক্তদের জন্য সুখবর, বড় পর্দায় আবারও প্রেম চরিত্রে ফিরতে পারেন সালমান খান। বরাবরের মতো এবারও পরিচালনায় থাকবেন সুরজ বরজাতিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ পরিচালক জানিয়েছেন, সালমানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করছেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা। তবে কি আবারও প্রেম হয়ে পর্দায় ধরা দেবেন সালমান খান?

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরজ বরজাতিয়া জানান, তাঁর পরিচালনায় আবারও দেখা যাবে সালমান খানকে। তবে পরিকল্পনামতো সব ঠিক থাকলেও ছবিটি আসতে কিছুটা সময় লাগবে। সুরজ বলেন, ‘সালমান ভাইয়ের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা চলছে। তাঁর বয়স উপযোগী গল্পের অপেক্ষায় আছি আমরা। আশা করি এবারও তাঁর ভক্তরা পছন্দ করবেন।’
এ খবর সালমান-ভক্তদের বেশ উচ্ছ্বসিত করেছে। এক্সে একাধিক ভক্ত জানতে চেয়েছেন, তাহলে কি প্রেম চরিত্রে আবারও ফিরছেন।

সালমান খান ও পরিচালক সুরজ বরজাতিয়ার শেষ একসঙ্গে কাজ ছিল ‘প্রেম রতন ধন পায়ো’। এতেও প্রেম চরিত্রে দেখা গেছে তাঁকে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। সালমানের বিপরীতে এতে অভিনয় করেন সোনম কাপুর।
সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তি পায় চলতি বছরের মার্চে।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা