বিনোদন

পার্ক করা গাড়ির ভেতর মিললো জনপ্রিয় অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক

একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউকে। সোমবার (৪ আগস্ট) সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সং ইয়ং-কিউর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়।

যদিও সেই সময় তাকে আটক না করে সরাসরি প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার পরপরই তিনি একাধিক নাটক ও সিনেমা প্রজেক্ট থেকে নিজেকে পিছিয়ে নেন, যার মধ্যে অন্যতম ছিল শেক্সপিয়ারের জনপ্রিয় নাট্যরূপ ‘শেক্সপিয়র ইন লাভ’।

ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।

তদন্তকারীরা জানিয়েছেন, আত্মহত্যার কোনো চিরকুট কিংবা জোরপূর্বক হত্যার প্রমাণ মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় চলা কটু মন্তব্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই গুণী শিল্পী। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

সং ইয়ং-কিউর কর্মজীবন শুরু হয় ১৯৯৪ সালে, শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে। থিয়েটার ছাড়াও তিনি সিনেমা ও টেলিভিশনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ চিফ চোই চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা