বিনোদন

জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’—তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন—বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অথচ তাঁর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না।

৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তাঁর হাতে উঠছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান-এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান।

২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন প্রযোজকেরা। শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন, ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।

বেনেডিথ কামবারব্যাচের প্রসঙ্গে এলেই সবার আগে আসে ‘ডক্টর স্ট্রেঞ্জ’–এর চরিত্রের কথা। সারা বিশ্বে মার্ভেলের সুপারহিরো–ভক্তদের কাছে জনপ্রিয় চরিত্রটি। ‘ডক্টর স্ট্রেঞ্জ’–এর একটি লুকে শাহরুখ খান।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভথ ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা