বিনোদন

ট্রেলারেই ঝড় তুললেন রজনীকান্ত

বিনোদন প্রতিবেদক

বয়স ৭৪ বছর! নামের ওজনটা যে আগের মতোই আছে, আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতে তাঁর সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে, টিজার–ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। ব্যতিক্রম হলো না এবারও। লোকেশ কঙ্গরাজ গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন। তাঁর নতুন সিনেমায় আবার আছেন রজনীকান্ত; আলোচনা হতে আর কী চাই। গতকাল রাতে এসেছে এই নির্মাতা–নায়ক জুটির সিনেমা ‘কুলি’র ট্রেলার, অনুমিতভাবেই ধুন্ধুমার পড়ে গেছে অন্তর্জালে।


ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ।

ট্রেলার শুরু হয় এক মনোলগ দিয়ে—‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ছবিতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র—একজন ‘কুলি’।

ট্রেলারে এক চরিত্র জানায়, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাজতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত—প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।
ট্রেলার শেয়ার করে এক্সে এক ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এই বয়সেও এমন পারফরম্যান্স!’ আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল।’

প্রায় সাড়ে তিন শ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় চলতি বছরের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা