প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে দক্ষিণ-পূর্ব আফ্রিকায় মৃতের সংখ্যা বেড়ে ৫২২ হয়েছে। মালাউই, মোজাম্বিক ও মাদাগাস্কার কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৯ মার্চ) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিএনপি অবৈধ ক্ষমতা দখলকারীর তৈরি

ঘূর্ণিঝড়ে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালাউই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শনিবার জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জন।

মালাউইতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখ ৪৫ হাজার মানুষ। বেঁচে থাকা লোকদের জন্য সারা দেশে শত শত আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসির জানিয়েছে, ঝড়ে তার দেশে কমপক্ষে ৬৭ জন মারা গেছে এবং আরও ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন: প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান

উভয় দেশে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম স্থলভাগে আঘাত হানে ফ্রেডি। গত শনিবার ঘূর্ণিঝড়টি দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলোতে আঘাত হানে। এটি এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি এবং সাম্প্রতিক বছরগুলিতে আফ্রিকার সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা