ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে প্রাণহানি ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন পৌনে দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন : সব ষড়যন্ত্রের মূলে বিএনপি

সোমবার (২০ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১৯ হাজার ৭৯৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৮৫ জন। এতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৫ লাখ ২০ হাজার ৬০৪ জনে।

আরও পড়ুন : হজের ফ্লাইট শুরু ২১ মে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৬ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৩৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। এ সময় ভূখণ্ডটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩১ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৭৭৫ জন মারা গেছেন।

আরও পড়ুন : প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫১১ জন মারা গেছেন।

একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৩ জন।

আরও পড়ুন : আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৩ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫১ হাজার ৬৪২ জন মারা গেছেন।

একই সময়ে ইসরায়েলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৭ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের অভিযোগ

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৫৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৭ লাখ ৩ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩১৪ জন মারা গেছেন।

এ সময় মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা