জাতীয়

রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিবের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ নামে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান।

আরও পড়ুন : বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি

রোববার (১৯ মার্চ) রাত ৭টা ৪০ মিনিটের দিকে শাকিব খানের সঙ্গে কথা বলা শেষে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন।

শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’ এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক। অভিযোগের এ খবর প্রকাশ্যে আসায় গুলশান থানায় গতরাতে মামলা করতে যান শাকিব। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় আজ তিনি ডিবি কার্যালয়ে আসেন বিকেলে।

হারুন অর রশীদ বলেন, শাকিব খান আমার অফিসে এসেছিলেন। তার ব্যক্তিগত একটি সমস্যার আবেদন নিয়ে এসেছিলেন। আবেদনটি আমরা তদন্ত করে দেখবো। ডিবি পুলিশ জানিয়েছে, নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন : পিটিআই- কে নিষিদ্ধের চিন্তা

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা