সংগৃহীত ছবি
বিনোদন

ঘড়ির দাম ২৬ লাখ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। সবসময় দামি দামি পোশাক পরে আলোচনায় থাকেন তিনি। তবে নিজের হাতে পরা রোলেক্স ঘড়ির মূল্য মুখ ফোঁসকে বলে ফেললে সৃষ্টি হয় নতুন আলোচনা।

আরও পড়ুন : জেল হতে পারে শাকিরার!

সোমবার (২০ নভেম্বর) খান সাহের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’র প্রচারে তাকে দেখা যায়। যেখানে তিনি ছাড়াও ছিলেন আর বেশ কয়েকজন অভিনেতা।

পোশাক ব্যবহার প্রসঙ্গেও এই অভিনেতা বলেন, ‘অনেকেরই ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আসক্তি থাকে। তারা হয়তো সেখানেই টাকা পয়সা খরচ করেন, আমার আসক্তি নতুন পোশাকে। ভিন্ন কিছুতে আসক্তি নেই। অভিনয় করে ও বিভিন্ন স্টেজ শো করে যা আয় করি, তা নতুন পোশাকে ব্যয় করি। এটা নিয়ে নেতিবাচক কিছু ভাবার নেই।’

আরও পড়ুন : মিস ইউনিভার্স শেনিস

এসব বিষয় নিয়ে আলোচনার কারণ হলো, সম্প্রতি ১টা ভিডিওতে জায়েদ খান দাবি করেন- তার হাতে ব্যবহৃত ঘড়িটির মূল্য ২৬ লাখ টাকা। একটি সিনেমার প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে মূলত নিজের ব্যবহৃত ঘড়ি নিয়ে এমন মন্তব্য করেন।

সেই ভিডিওতে দেখা যায়, মূলত সিনেমার নামটি কিভাবে প্রচার করা যায় দর্শকদের কাছে, প্রথমে ফারুকী সেই দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। সিনেমার নাম ভাইরাল করার জন্য মারজুক রাসেল দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। অভিনেতা নাসিরউদ্দিন খানকে এই দায়িত্ব নিতে বলেন সুজন। নিজেকে শিশু ভাইরাল দাবি করে নাসিরউদ্দিন ভাইরালের বাপ উল্লেখ করে প্রচারের দায়িত্ব দেন শাহরিয়ার নাজিম জয়ের ওপর।

আরও পড়ুন : মা হলেন সুমাইয়া শিমু

পরে জয়ের কাছে ক্যামেরা আসতেই বলেন, ভাইরালের দাদা জায়েদ খান, এ সিনেমার নাম ভাইরাল করতে পারবেন তিনি। এরপর জায়েদকে উদ্দেশ্য করে জয় প্রশ্ন করেন, তিনি কি পাঞ্জাবি পরেই একটা ডিগবাজি দিতে পারবেন কি না। সাথে সাথে জায়েদ তার হাতের ঘড়িটি খুলে জয়ের কাছে দেন। আর বলেন, রোলেক্স রোলেক্স (ঘড়ির ব্র্যান্ডের নাম)! সাবধানে। জয় তখন জিজ্ঞেস করেন দাম কত? জায়েদ খান বলেন, ২৬ লাখ!

জায়েদ খান পরে দুইটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন। সেখানে পৌঁছে জানান, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে ৩০ নভেম্বর চোখ রাখুন চরকিতে।

আরও পড়ুন : ইন্দিরা গান্ধীর ভূমিকায় যে অভিনেত্রীরা!

এটা প্রথম নয়, জায়েদ খান বহুবার নিজের ব্যবহৃত পোশাকের দাম জানিয়েছেন। যা বেশির ভাগ ছিল আকাশছোঁয়া। তবে এত দামি ঘড়ি বা পোশাক ব্যবহার করেন কি না তিনি, তা সিয়র হওয়া যায়নি।

সান নিউজ/একে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা