ছবি: সংগৃহীত
বিনোদন

মনোনয়ন ফরম কিনলেন মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরও পড়ুন: ঐশরিয়া-বচ্চন পরিবারের ফাটল?

শনিবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।

নায়িকা জানান, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। এ আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।

সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রচারণায় বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি।

আরও পড়ুন: ‘দরদ’ সিনেমার শুটিং বাংলাদেশে

প্রসঙ্গত, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে, যার মধ্যে সরাসরি ১০৬০ জন এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।

এর মধ্যে- ঢাকা বিভাগে ২১৪ টি, চট্টগ্রাম বিভাগে ২০১ টি, সিলেট বিভাগ ৫৫ টি, ময়মনসিংহ বিভাগ ১০৫ টি, বরিশাল বিভাগে ৭৫ টি, খুলনা বিভাগে ১২৫ টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন: শাহরুখের মান্নাতে বেকহ্যাম!

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা এবং দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংগ্রহ করেন ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা