ছবি-সংগৃহীত
বিনোদন

ঐশরিয়া-বচ্চন পরিবারের ফাটল? 

বিনোদন ডেস্ক: গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন, ফাটল ধরেছে বচ্চন পরিবারে। মূলত ঐশরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে। স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদযাপন করেছিলেন ঐশরিয়া। দায়সারা ভাবেই শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অভিষেক। ঐশরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারের অন্য সদস্যদের কেউ সামাজিকমাধ্যমের পাতায় শুভেচ্ছাবার্তাও দেননি। এবার নাতনি আরাধ্যার জন্যেও সেই একই ব্যবহার বচ্চন পরিবারের!

আরও পড়ুন: ‘দরদ’ সিনেমার শুটিং বাংলাদেশে

১৩-এ পা দিল অভিষেক-ঐশরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যা। মেয়েই জীবনের সব থেকে বড় উপহার, সামাজিকমাধ্যমের পাতায় লেখেন ঐশরিয়া। মেয়েকেই পৃথিবীতে সব থেকে বেশি ভালবাসেন, জনিয়েছেন অভিষেকও। কিন্তু আরাধ্যার বাবা-মা ছাড়া বচ্চন পরিবারের অন্যরা একেবারে চুপ। অন্তত সামাজিকমাধ্যম দেখলে তা-ই মনে হচ্ছে।

আরও পড়ুন: রাজনীতিতে মাধুরী!

এমনিতে সামাজিকমাধ্যমে খুবই সক্রিয় দাদু অমিতাভ বচ্চন। বিশ্বকাপ নিয়ে প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট দিচ্ছেন। কিন্তু নাতনির জন্মদিনে একটি বাক্যও খরচ করেননি তিনি। বৌমা ঐশরিয়ার জন্মদিনে মুখে কুলুপ এটেছিল বচ্চন পরিবার। এবার নাতনি আরাধ্যার জন্মদিনে একই ঘটনার পুনরাবৃত্তি ভাবাচ্ছে অনুরাগীদের। অবশ্য সামাজিকমাধ্যমই জীবনের সবটা জুড়ে নয়। প্রকাশ্যে শুভেচ্ছা না জানালেও বাস্তবে দাদু-নাতনির মধ্যে এইদিন কোনও কথা হয়েছে কি না, তা জানা যায়নি। নাতনি এমনিতে দাদুর বেশ প্রিয় পাত্রী। এর আগে জন্মদিনে তিনি আরাধ্যাকে নানা নামীদামি উপহারে ভরিয়েছেন। এবারও তেমন কিছু হয়েছে কি না, কে-ই বলতে পারে?

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা