ছবি-সংগৃহীত
বিনোদন

জেল হতে পারে শাকিরার!

বিনোদন ডেস্ক: ২০২২ সালে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় স্প্যানিশ পপ তারকা শাকিরার। তারপর থেকেই ভেঙে পড়েন তিনি। ঝড়ঝাপটা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলতায় জড়িয়েছেন শাকিরা। গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন এই পপ তারকা। তার মাশুল গুনে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৮ কোটি টাকার জরিমানা। তবু স্বস্তি নেই। এবার নাকি জেল খাটতে হতে পারে শাকিরাকে!

আরও পড়ুন: মিস ইউনিভার্স শেনিস

পপ তারকার বিরুদ্ধে স্প্যানিশ সরকারের অভিযোগ, ২০১৮ সালে নাকি এই অঙ্কের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে কর ফাঁকি দিয়েছিলেন তিনি। খবর, বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষের তরফে মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের জানানো হয়েছে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বার্সেলোনায় থাকতেন তাঁরা। পরে সম্পর্ক ভেঙে যেতে নাকি মায়ামিতে চলে যান। তবে শাকিরার স্থায়ী বাড়ি রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাতে।

আরও পড়ুন: মা হলেন সুমাইয়া শিমু

বার্সেলোনার আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এই ঘটনার ভিত্তিতে শাকিরার যেন হাজতবাস হয়। তিনি যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। যদিও আইনজীবীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে পপ তারকার জনসংযোগ টিম জানিয়েছে, যে পরিমাণ কর শাকিরার দেওয়া বাকি ছিল, তা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে সুদ ও দিয়েছেন। তাদের আইনের উপর আস্থা রয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা