ছবি-সংগৃহীত
বিনোদন

ইন্দিরা গান্ধীর ভূমিকায় যে অভিনেত্রীরা!

বিনোদন ডেস্ক: আজ (১৯ নভেম্বর) ইন্দিরা গান্ধীর ১০৬তম জন্মদিন। তিনি স্বাধীন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। বলিপাড়ার বহু অভিনেত্রীকেই বড় পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখেছেন দর্শক। যে তালিকায় রয়েছেন কঙ্গনা রানাউত, লারা দত্ত, ফাতিমা সানা শেখসহ অনেকেই। প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ প্রস্থেটিক মেকআপের সাহায্যও নিতে হয়েছে অনেককে।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাহি

কঙ্গনা রানাউত: ইন্দিরা গান্ধী রূপে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নায়িকার লুক। ২০২৪ সালে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত এবং পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। ১৯৭৫ সালের জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। যে ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।

লারা দত্ত: রূপসজ্জা দেখে প্রথম ঝলকে দর্শক চিনতেই পারেননি অভিনেত্রী লারাকে। সাধারণত ‘গ্ল্যামরাস’ লুকে তাকে দেখতেই অভ্যস্ত দর্শক। ২০২১ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের একটি ছবি ‘বেল বটম’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন লারা।

আরও পড়ুন: ঐশরিয়া-বচ্চন পরিবারের ফাটল?

ফাতিমা সানা শেখ: ফাতিমার লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমের পাতায়। ‘স্যাম বাহাদুর’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাতিমাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রচার ঝলক।

নভনি পরিহার: নভনিকে ছোট পর্দায় দেখতেই অভ্যস্ত দর্শক। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘প্রধানমন্ত্রী’ নামক ছবিটি। সেই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: বিয়ের রহস্য জানালেন কারিনা

সুপ্রিয়া বিনোদ: মারাঠি ছবির অভিনেত্রী সুপ্রিয়া বিনোদ। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল মধুর ভান্ডারকর পরিচালিত ছবি ‘ইন্দু সরকার’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া।

এর বাইরেও বেশ কিছু বলিউড ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্র এসেছে। যেমন অবন্তিকা আকরেকরকে দু’বার দেখা গিয়েছে প্রয়াত প্রধানমন্ত্রীর ভূমিকায়। নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘থাকরে’ এবং রণবীর সিংহ অভিনীত স্পোর্টস ড্রামা ‘৮৩’-তে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা